১৬ অগাস্ট, ২০২২ ০৩:৫৯ পিএম

ব্যাসিক’র চিকিৎসকদের দুই বছর গ্রামে চাকরির শর্ত শিথিল

ব্যাসিক’র চিকিৎসকদের দুই বছর গ্রামে চাকরির শর্ত শিথিল
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ব্যাসিক সাবজেক্টের চিকিৎসকদের উপজেলা বা গ্রাম পর্যায়ে দুই বছর চাকরি করার শর্ত শিথিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) ইস্যুকৃত মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও স্মারকের প্রেক্ষিতে প্রেষণ নীতিমালা ২ জানুয়ারি ২০২২ অনুযায়ী শুধুমাত্র ব্যাসিক সাইন্স বা প্যারাক্লিনিক্যাল বিষয়সমূহ যেমন: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ভাইরোলজি, ল্যাবরেটরি মেডিসিন এবং অন্যান্য বিষয়সমূহ: এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বা ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ের ক্ষেত্রে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদায়ন নীতিমালা-২০২২ মোতাবেক উপজেলা বা তদনিম্ন পর্যায়ে দুই বছর চাকরি করার শর্ত নির্দেশক্রমে শিথিল করা হলো।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগ
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক