০৩ অগাস্ট, ২০২২ ০৯:৪৫ পিএম

সিলগালা ডায়াগনস্টিকে চিকিৎসা দিতেন ভুয়া মেডিকেল অফিসার, লাখ টাকা জরিমানা

সিলগালা ডায়াগনস্টিকে চিকিৎসা দিতেন ভুয়া মেডিকেল অফিসার, লাখ টাকা জরিমানা
ভুয়া মেডিকেল অফিসার মুনতাকা দিলশান ঝুমা।

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মুনতাকা দিলশান ঝুমা নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উলানিয়া বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুন নবী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুন নবী বলেন, সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন মুনতাকা দিলশান ঝুমা নামের এক নারী। তিনি প্যারামেডিকেল সনদধারী হলেও নিজেকে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করছিলেন। ভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুনতাকা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি মেডিকেল অফিসারের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার কাছে চিকিৎসক পরিচয় দেওয়ার মতো কোনো কাগজপত্র ছিল না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। এই অপরাধে মুনতাকা দিলশান ঝুমাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা না করার মুচলেকা রাখা হয়। 

অভিযানের সময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমানুল্লাহ উপস্থিত ছিলেন। জানা যায়, মুনতাকা দিলশান ঝুমা মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের বাসিন্দা। একই ইউনিয়নের বাসিন্দা জনৈক মারুফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

প্রসঙ্গত, দেড় মাস আগে সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেন্টারটি সিলগালা করে দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমানুল্লাহ। সম্প্রতি ওই ডায়াগনস্টিক সেন্টারটি আবার চালু করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক