০৭ এপ্রিল, ২০২৫ ১১:৪১ এএম

ইজরাইলি গণহত্যার প্রতিবাদে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভ

ইজরাইলি গণহত্যার প্রতিবাদে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ইবনে সিনা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইবনে সিনা হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার ডা. মতলেবুর রহমান গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম নির্বিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের জন্য সকলকে অনুরোধ করেন।

বিক্ষোভ সমাবেশে ইবনে সিনা হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন ফিলিস্তিনের জনগণকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সকাল সাড়ে নয়টার দিকে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক