মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে
বিনামূল্যে নরমাল ডেলিভারি ও প্রয়োজন সাপেক্ষে সিজার
মেডিভয়েস রিপোর্ট: বিনামূল্যে নরমাল ডেলিভারি ও প্রয়োজন সাপেক্ষে সিজার কার্যক্রম শুরু করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ বুধবার (৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ মল্লিকের বরাদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ‘প্রিয় গর্ভবতী মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনোহরগঞ্জে আপনাকে স্বাগতম। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের হাসপাতালে সুদক্ষ টিম দ্বারা ২৪ ঘণ্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি ও প্রয়োজন সাপেক্ষে সিজারিয়ান সেকশনের সু-ব্যবস্থা রয়েছে। আপনার এবং আপনার গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের জন্য গর্ভকালীন সেবার সময় হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘সেবাটি বিনামূল্যে আমাদের (মনোহরগঞ্জ) হাসপাতালে এএনসি কর্নার (রুম নং-১০৮) হতে গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। গর্ভকালীন সেবার জন্য ০১৮৭২-১৪৬৪৯৫ এবং জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ০১৬২৭৪২৮৭৬২ এ যোগাযোগ করুন।’
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪