০২ অগাস্ট, ২০২২ ০৪:৩৭ পিএম

সিওমেকের দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

সিওমেকের দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদেরকেও আটক করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আজ মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীরা হলেন, মে‌ডি‌কেল কলে‌জের পঞ্চম ব‌র্ষের ছাত্র নাইমুর রহমান ইমন ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ।

জানা গেছে, ‘শনিবার দুপুরে হাসপাতাল এলাকায় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমনের কথা কাটাকাটি হয়। পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরবর্তীতে সোমবার রাতে মেডিকেল কলেজের পেছনে পেয়ে ইমন এবং তার সঙ্গে থাকা রুদ্র নাথের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। খবর পেয়ে সহপাঠীরা এসে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।’

জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক