২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৫৪ পিএম

হাম পরিস্থিতিতে চিকিৎসকের বদলি অযৌক্তিক: এনডিএফ, পুনর্বহালের দাবি

হাম পরিস্থিতিতে চিকিৎসকের বদলি অযৌক্তিক: এনডিএফ, পুনর্বহালের দাবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে হাম জ্বরের উদ্বেগজনক বিস্তার এবং সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসককে আকস্মিকভাবে বগুড়ায় বদলিকে অযৌক্তিক এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে জামায়াত সমর্থিত চিকিৎসদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে এ বদলির প্রতিবাদ জানিয়ে চিকিৎসকের পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার (২৬ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায় এনডিএফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা দেশে বর্তমানে হাম জ্বর উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শত শত শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং দুঃখজনকভাবে অনেকেই মৃত্যুবরণ করছে। এই জাতীয় স্বাস্থ্য সংকট মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে এবং বিশেষভাবে হাম ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘এমন সংকটপূর্ণ সময়ে সিলেটের হাম ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালে দায়িত্ব পালনরত প্রয়োজনীয় একজন চিকিৎসককে হঠাৎ করে বগুড়ায় বদলি করা হয়েছে, যা অত্যন্ত অপ্রত্যাশিত এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত।’

এনডিএফ জানিয়েছে, ‘ডা. নুরুজ্জামানকে গত ২৯ মার্চ তারিখে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত আদেশে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালে পদায়ন করা হয়। কিন্তু পরবর্তীতে ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে তাকে বগুড়ায় বদলি করা হয়।’

এ অবস্থায় এনডিএফ মনে করে বর্তমান মহামারী পরিস্থিতিতে এ ধরনের বদলি স্বাস্থ্য ব্যবস্থাপনার কার্যকারিতা ব্যাহত এবং হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বিষয়টি জনমনে প্রশ্নের উদ্রেক করছে উল্লেখ করে এর পেছনে কোনো অযৌক্তিক প্রভাব কাজ করেছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

চলমান স্বাস্থ্য সংকটে কার্যকর ভূমিকা রাখতে ডা. নুরুজ্জামানকে অবিলম্বে তার পূর্বের দায়িত্বে বহালে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানায় সংগঠনটি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক