১৬ জুলাই, ২০২২ ০৪:৩১ পিএম

আশুলিয়ায় চিকিৎসক দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

আশুলিয়ায় চিকিৎসক দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
চিকিৎসক দম্পতির শিশুসন্তান তুরফা আক্তারকেও আহত করেছে হামলাকারীরা। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার আশুলিয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজহারুল ইসলাম ও তার স্ত্রী ডা. রুমা আক্তারকে সড়কে কুপিয়ে গুরুতর জখম করেছে রকি দেওয়ান নামে এক বখাটে যুবক।

এ হামলায় অংশ নিয়ে এই চিকিৎসক দম্পতিকে মারধর করেন রকি দেওয়ানেরে বাবা জামাল দেওয়ান ও তার স্বজনরা। তাদের হামলা থেকে রেহাই পায়নি দম্পতির শিশুকন্যা তুরফা আক্তারও।

এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক। আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে রকির বাবা জামাল দেওয়ানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। পলাতক অন্যান্য আসামিরা হলেন রকি দেওয়ান ও তার চাচা কামাল দেওয়ানসহ অজ্ঞাতপরিচয় আরও দুই তিনজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাত পৌনে ৮ টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে প্রাইভেটকারযোগে নিজ বাড়ি কাঠগড়া উত্তরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী দম্পতি। তিনি আশুলিয়ার শেরআলী মার্কেট সংলগ্ন ধলপুর এলাকায় পৌঁছলে অভিযুক্ত রকি দেওয়ানের মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগে। এ সময় রকি উত্তেজিত হয়ে অকথ্য গালিগালাজ শুরু করেন। পরে ভুক্তভোগী তার প্রাইভেটকার থেকে নেমে ঝগড়া না করার আহ্বান জানান। কিন্তু আরও উত্তেজিত হয়ে রকি পাশের সাদ্দামের হোটেল থেকে একটি ছুরি এনে ভুক্তভোগী আজহারুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তার স্ত্রী রুমা গাড়ি থেকে নেমে স্বামীকে বাঁচাতে গেলে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে কামাল ও জামাল দেওয়ান লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রুমার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী ডা. আজহারুল ইসলাম বলেন, ‘আমি যাচ্ছিলাম বাসার দিকে। হঠাৎ করে আমার গাড়ির সঙ্গে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয় ওই যুবক। বিষয়টি বলতে গেলে যুবকসহ তার বাবা, চাচা মিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। আমার শিশুসন্তানও আঘাত পায়। আমাদের গাড়িও ভাঙচুর করে তারা।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন কবির গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক