০৪ জুলাই, ২০২২ ১২:১৬ পিএম

ঈদ-উল-আযহা: চমেকে ৬-১৫ জুলাই এমবিবিএস ও বিডিএসের ক্লাস বন্ধ

ঈদ-উল-আযহা: চমেকে ৬-১৫ জুলাই এমবিবিএস ও বিডিএসের ক্লাস বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ থেকে ১৫ জুলাই পর্যন্ত এমবিবিএস ও বিডিএস কোর্সের ক্লাস বন্ধ থাকবে।

রোববার (২ জুলাই) মেডিকেল কলেজ অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা চট্টগ্রাম মেডিলে কলেজের সকল এমবিবিএস ও বিডিএস কোর্সের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উলআযহা উপলক্ষে আগামী ০৬-০৭-২০২২ইং বুধবার হইতে ১৫-০৭-২০২২ইং তারিখ শুক্রবার পর্যন্ত সমস্ত ক্লাশ বন্ধ থাকিবে।’

‘আগামী ১৬-০৭-২০১২ইং তারিখ শনিবার হইতে চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ছাত্র-ছাত্রীদের সল ক্লাশ যথারীতি চলতে থাকবে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপাধ্যক্ষ এবং অধ্যাপক ও সকল বিভাগীয় প্রধানের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত