০৪ জুলাই, ২০২২ ০৩:০৭ পিএম

আরও ৩৮ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র

আরও ৩৮ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র
এর আগে, গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশকে আরও ৩৮ লাখেরও বেশি ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়ালো সাত কোটি ২২ লাখেরও বেশি।

আজ সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এ তথ্য জানিয়েছে।

ইউএসএআইডির এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়নেরও বেশি।

এতে আরও বলা হয়েছে, এসব টিকা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। এর আগে গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা কার্যক্রমে সহায়তা দিতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। গত ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্র সাত হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া শীতলীকৃত মজুদ ও পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায়ও যুক্তরাষ্ট্র সহায়তা করেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক