২০ জুন, ২০২১ ০২:৫৭ পিএম

ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু কাল: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু কাল: স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন আগামীকাল প্রয়োগ শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল সোমবার (২০ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে।

আজ রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসিএইচ) ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ সকল হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ ভ্যাকসিন নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের সাতদিন অবজারভেশনে রেখে পরবর্তীতে সারাদেশে এ টিকা দেওয়া হবে।’

এর আগে ৩১ মে (সোমবার) রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম চালান শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকার চালান বুঝে নেন স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা।

প্রথম চালানটি দেশে পৌঁছানোর পর টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই’র (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কোল্ড স্টোরেজে রাখা হয়। 

গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক