১৯ জুন, ২০২২ ০৯:৪৬ এএম

বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে: জাতিসংঘ

বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে: জাতিসংঘ

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

শনিবার (১৮ জুন) মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, লাখ লাখ শিশু ও যুবকসহ বিশ্বজুড়ে একশ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২: ট্রান্সফরমিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশের সময় তিনি আরও বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয়। যে মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন। 

তিনি আরও বলেন, শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে।

আন্তোনিও গুতেরেস বলেন, এটি ভালো দিক যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ভঙ্গুরতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার দিকে পরিচালিত করেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানসিক স্বাস্থ্য
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক