সিলিংফ্যানের সঙ্গে ঝুলে নারী চিকিৎসকের আত্মহত্যা
মেডিভয়েস রিপোর্ট: ‘পারিবারিক কলহের জেরে’ সিলিংফ্যানের সঙ্গে গলায় ঝুলে আত্মহত্যা করেছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জান্নাতুল ফেরদৌস বন্যা।
মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় গাজীপুর টঙ্গীর মাছিমপুরের নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সাবেক একাধিক শিক্ষার্থী।
জানা গেছে, একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. জান্নাতুল ফেরদৌস। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এরই জের ধরে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় ডা. জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
মৃত্যুকালে ডা. জান্নাতুল ফেরদৌস বয়স হয়েছিল ৩০ বছর। তিনি ছিলেন ইস্ট ওয়েস্ট মেডিকেলের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
-
১২ সেপ্টেম্বর, ২০২৩
-
২৬ অগাস্ট, ২০২৩
-
০৬ অগাস্ট, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
২৬ এপ্রিল, ২০২৩
-
১৯ জানুয়ারী, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২২
-
৩০ জুন, ২০২২
-
২৯ জুন, ২০২২