১৫ জুন, ২০২২ ০৯:৩১ পিএম

করোনা: জনসমাগম বর্জনসহ ছয় প্রস্তাব কারিগরি কমিটির

করোনা: জনসমাগম বর্জনসহ ছয় প্রস্তাব কারিগরি কমিটির
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুপারিশের কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বর্জনসহ ছয়টি প্রস্তাব দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আজ বুধবার (১৫ জুন) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির (কোভিড-১৯) ৫৮তম সভা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ১৪ জুন রাত সাড়ে ১০টায় জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সভায় বিস্তারিত আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সকল প্রকার গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। সকল ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন। ধর্মীয় প্রার্থনার স্থানগুলোতে (যেমন-মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার।

২. যাদের জ্বর, সর্দি, কাশি হচ্ছে তারাও অনেকে কোভিড টেস্ট করেছেন না, এতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এবং এ কারণে সংক্রমণ বাড়ছে। এ জন্য যাদের উপসর্গ দেখা দিচ্ছে এবং যারা কেভিউ-১৯ আক্রান্ত মানুষের সংস্পর্শে আসছেন, তাদের টেস্ট করার জন্য অনুরোধ করতে হবে।

৩. যে সময় দেশে কোভিচ-১৯ জীবানুর ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্ট সংক্রমণের হার বেশি সে সকল দেশ থেকে আমাদের দেশে আগত আক্রান্ত মানুষের মাধ্যমে প্রবেশ করছে বলে মনে করা হয়। এ জন্য বিমান, স্থল ও নৌবন্দরসমূহে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য প্রয়োজনে কোভি-১৯ নেগেটিভ সনদ, টিকা সনদ আবশ্যক করতে হবে। বিশেষত অধিক আক্রান্ত দেশগুলো হতে আগত যাত্রীদের জন্য। সন্দেহজনক ব্যক্তিদের rapid/antigen test করার ব্যবস্থা করতে হবে। সংক্রমণ বাড়ার সাথে সাথে আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা প্রয়োজন।

৪. কোধি-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় ডোজ যারা এখনও নিতে পারেননি, তাদের এটা নেওয়ার ব্যাপারে আগ্রহী করতে হবে। ৫ থেকে ১২ বৎসরের শিশুদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে এনআইটিএজির পরামর্শ অনুসরণ করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চতুর্থ ডোজ অনুমোদন করলে তা নিবেচনা করতে হবে। কোভি-১৯ এর ভ্যারিয়েন্ট শনাক্ত করার জন্য সম্ভাব্যতা বিবেচনা করা দরকার। ভ্যাকসিন পরবর্তী প্রতিরোধ ক্ষমতা কতদিন বজায় থাকছে যে সম্বন্ধে গবেষণা করা প্রয়োজন।

৫. কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিল, তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখা প্রয়োজন।

৬. সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আন্তঃমন্ত্রণালয় সভা করা যেতে পারে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক