০৬ অগাস্ট, ২০২৩ ০৫:৩৭ পিএম

কিশোরগঞ্জে চিকিৎসকের আত্মহত্যা

কিশোরগঞ্জে চিকিৎসকের আত্মহত্যা
ডা. আরিফুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: দাম্পত্য কলহে হতাশায় ভুগে আত্মহত্যা করেছেন নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. আরিফুল ইসলাম।

শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে নিজ ভাড়া বাসায় আত্মহত্যা করেন সম্ভাবনাময়ী তরুণ এই চিকিৎসক। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন হোসেনপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।

জানা গেছে, ডা. আরিফুল ইসলাম গ্রামের বাড়ি জেলার মিঠামইন সদর সদর ইউনিয়নে। ২০১০-১১ সেশনে নর্দান মেডিকেলের ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস পাস করেন তিনি। এরপর ২০২১ সালের ১১ ডিসেম্বর একই জেলার পাকুন্দিয়ার ডা. শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন ডা. আরিফ। তিনি হোসেনপুর পৌরর সদরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। স্বামী-স্ত্রী একসঙ্গে চেম্বার করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হোসেনপুরের একটি ভাড়া বাসায় ডা. আরিফ এবং ডা. মীরা থাকতেন। দাম্পত্য জীবনে অশান্তিতে ছিলেন ডা. আরিফ। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। এ কারণে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ডা. আরিফের এক বন্ধু মেডিভয়েসকে জানান, দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহে ছিলেন ডা. আরিফ। কলহের কারণে মাঝে মাঝে তিনি একাকিত্বেও ভুগতেন। এর জেরে মানসিক হতাশায় ভুগে হয় তো আত্মহত্যা করেছেন ডা. আরিফ।

জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ডা. আরিফ দাম্পত্য কলহে আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সঙ্গে মনোমালিন্য ছিল। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। লাশের ময়নাতন্ত করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল। বাসার রুমের দরজা ভেঙে ডা. আরিফের লাশ উদ্ধার করা হয়েছে। ফ্যানের সাথে গামছা দিয়ে তাঁর মরদেহ ঝুলানো অবস্থায় ছিল। তখন আরিফের স্ত্রী ডা. মীরা অন্য রুমে ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের আত্মহত্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক