তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া এলাকা থেকে সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় ছিলেন সুম্মিতা। বান্ধবীর বাসাতেই রাতে তিনি ঘুমের ওষুধ খান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় ডা. সুস্মিতার নিজ হাতে লেখা একটি চিরকুট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডা. সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে। তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন বলে জানা গেছে।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬