২৭ এপ্রিল, ২০২২ ০৩:৪৮ পিএম

রোবট দিয়ে কিডনি প্রতিস্থাপন, পশ্চিমবঙ্গের অ্যাপোলো হাসপাতালে বিস্ময়কর সাফল্য

রোবট দিয়ে কিডনি প্রতিস্থাপন, পশ্চিমবঙ্গের অ্যাপোলো হাসপাতালে বিস্ময়কর সাফল্য
রোবট দিয়ে সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর সংবাদ সম্মেলন করেন ভারতের চার চিকিৎসক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করছে রোবট। রোবোটিক এই মানবের নাম দ্য ভিঞ্চি।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘হাসপাতালের চার ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ, ডা. সুরিন্দর সিং ভাটিয়া, ডা. বিনয় মহিন্দ্রা এবং ডা. ত্রিদিবেশ মণ্ডল কিডনি প্রতিস্থাপন কাজের তত্ত্বাবধান করেছেন। গত ছয় মাসে ৪ জনের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছে রোবট দ্য ভিঞ্চি। কলকাতার আরও চারটি বেসরকারি হাসপাতালে রয়েছে এমন চারটি রোবট।’

ডা. অমিত ঘোষ বলেন, যার শরীরে কিডনি বসানো হয়, তার তলপেটে প্রায় ১০ ইঞ্চি ছিদ্র করতে হতো। কিন্তু রোবটের কল্যাণে মাত্র দেড় ইঞ্চি ছিদ্রতেই সেই কাজ হয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা আরও হয়, ২৫ বছরের সোমনাথ গুছাইত (পরিবর্তিত নাম) ভুগছিলেন কিডনির অসুখে। গত ১৯ এপ্রিল তার শরীরে কিডনি বসিয়েছে ‘দ্য ভিঞ্চি’। রোবটের হাতে অস্ত্রোপচারের সংবাদে প্রথমে ভয় পেয়েছিল সোমনাথের পরিবার। তবে এখন তারা বলছেন, এত দ্রুত সেরে উঠবে ভাবতেও পারিনি।

চিকিৎসকদের ভাষ্য, রোবটের হাত এতই নিখুঁত যে কিডনি প্রতিস্থাপনে জটিলতা অনেক কম। রক্তক্ষরণ নামমাত্র, এমনকি রোগী সুস্থও হচ্ছেন অনেক দ্রুত।

সাধারণত কিডনি অস্ত্রোপচারে ভারতে খরচ হয় ১০ লাখ টাকা। রোবট প্রতিস্থাপনে খরচ হয় দুই লাখের কিছু বেশি। আগামী দিনে অস্ত্রোপচারের সংখ্যা বাড়লে এই খরচ অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও