স্বাস্থ্য ক্যাডারের ৯ কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। পরবর্তী পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সেসব কর্মস্থলেই নিয়োজিত থাকবেন বলে জানা গেছে।
রোববার (২৭ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-২ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, অধ্যক্ষ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), অধিদপ্তরের এমআইএস পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সিনিয়র সচিবের একন্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।