২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫৪ পিএম

মানুষের কল্যাণে মানসম্মত গবেষণা করুন: অধ্যাপক শারফুদ্দিন

মানুষের কল্যাণে মানসম্মত গবেষণা করুন: অধ্যাপক শারফুদ্দিন
গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। ছবি: সোহেল গাজী

মেডিভয়েস রিপোর্ট: মানুষের কল্যাণে মানসম্মত গবেষণা করুন, এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাস রুমে আয়োজিত শিক্ষকদের গবেষণা মঞ্জুরি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন। গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। 

এ সময় প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা.মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এই আয়োজনে ২৫ জন শিক্ষককে গবেষণা মঞ্জুরি প্রদান করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত