১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪০ এএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮ শতাংশ
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দীর্ঘ প্রতীক্ষা শেষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দীর্ঘ প্রতীক্ষা শেষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৯৩.৫৮ শতাংশ।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।

গণভবন থেকে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানা যাবে। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক