অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার ৭০ ভাগ কম: গবেষণা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার ৭০ শতাংশ কম বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সরকারি সংস্থা। ১৩২ জনের ওপর চালানো এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করে যুক্তরাজ্য। খবর এএফপি’র।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) দেশে অমিক্রন আক্রান্ত রোগীদের নিয়ে তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে বলা হয়, অমিক্রনে আক্রান্ত কোন রোগীর ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার হার ৩১ থেকে ৪৫ শতাংশ এবং ভর্তির হার ৫০ থেকে ৭০ শতাংশ কম।
তবে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়, এ ফলাফল ‘প্রাথমিক ও খুবই অনিশ্চিত।’
অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনার ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।
এতে বলা হয়, অমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন ১৩২ জনের নমুনা সংগ্রহ করে এ গবেষণা তৈরি করা হয়। তাদের ৪০ শতাংশের বেশি লন্ডনের বিভিন্ন হাসপাতালের রোগী।
তাদের মধ্যে ১৭ জন ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং ৭৪ জন দুই ডোজ টিকা নিয়েছেন। আর ২৭ জন কোনো টিকাই গ্রহণ করেননি।
এদিকে ব্রিটেনের আগের দু’টি পরিসংখ্যানে দেখা গেছে, অমিক্রনে আক্রান্ত রোগীদের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের তুলনায় হাসপাতালে ভর্তির হার কম।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক