২৪ ডিসেম্বর, ২০২১ ১২:০৬ পিএম

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৫৪ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৫৪ লাখ
বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৫ লাখ এক হাজার ৩৫২ জন। প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৬৩ জনে। একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৫ লাখ এক হাজার ৩৫২ জন।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস বিষয়ক আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

তারা জানিয়েছে, করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯ লাখ ৭২ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৬ হাজার ৫৬১ জন। আগের দিন ৮ লাখ ৬৭ হাজার ২১৫ জন আক্রান্ত ও মারা গিয়েছিল সাত হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে আরও ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ জন আক্রান্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পরেই দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন এক হাজার দুই জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ১৮ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৩ লাখ এক হাজার ২৭১ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে ভাইরাসটিতে ৯১ হাজার ৬০৮ জন আক্রান্ত এবং ১৭৯ জন মারা যান।

জার্মানিতে ৩৯ হাজার ১৯৬ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৪০২ জন। দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৪৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২২৮ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৫১ জন, তুরস্কে ১৬৮ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন, ইতালি ১৫৩ জন, ভিয়েতনামে ২৮০ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ১৯৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সারা পৃথিবীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও