২৪ ডিসেম্বর, ২০২১ ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রে এক দিনে আড়াই লাখের বেশি আক্রান্ত

যুক্তরাষ্ট্রে এক দিনে আড়াই লাখের বেশি আক্রান্ত
করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন আক্রান্ত এবং ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস ডেস্কমহামারী করোনাভাইরাসে দৈনিক মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময়ে করোনায় যুক্তরাষ্ট্রে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন হাজারেরও বেশি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা নিয়ে হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

তাদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় উপরের সারিতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ফ্রান্স।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ জন আক্রান্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পরেই দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা এ দেশটিতে মারা গেছেন এক হাজার দুই জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ১৮ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৩ লাখ এক হাজার ২৭১ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে ভাইরাসটিতে ৯১ হাজার ৬০৮ জন আক্রান্ত এবং ১৭৯ জন মারা যান।

জার্মানিতে ৩৯ হাজার ১৯৬ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৪০২ জন। দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৪৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২২৮ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৫১ জন, তুরস্কে ১৬৮ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন, ইতালি ১৫৩ জন, ভিয়েতনামে ২৮০ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ১৯৮ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও