নানা আয়োজনে বিএসএমএমইউতে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নানা আয়োজনে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ অক্টোবর) সকালে বিএসএমএমইউর ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জরায়ু ক্যানসার নির্ণয়ক এইচপিভি ল্যাবের শুভ উদ্বোধণ ঘোষণা করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন ও বিএসএমএমইউর ট্রেজার ডা. আশিকুর রহমান।
অনুষ্ঠানে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা জানি, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজমে আক্রান্ত শিশুদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন। এর আগে দেশে অটিজম নিয়ে কোনো রকম সারা শব্দ ছিল না। আজকে সায়মা ওয়াজেদ দেশটাকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সায়মা ওয়াজেদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তারা বিশেষ শিশুদেরকে নিয়ে কাজ করছেন। চাকরিতেও বিশেষ শিশুদের জন্য কোটা রাখা হয়েছে, তাদেরকে ভাতা প্রদান করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউতে প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগীকে সেবা প্রদান করা হয়। আজকে সেরিব্রাল পালসি, ইনটেলেকচুয়াল ডিসঅ্যাবিলি, ডাউন সিনড্রোম ইত্যাদি চিকিৎসা দেওয়া হয়। এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। এই রোগীর অভিভাবকদেরও একটা কষ্ট আছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিশেষ শিশুদের যেকোনো সহযোগিতায় বদ্ধপরিকর।’
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫