শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খোলা: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কমে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘পূর্বের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এ জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।’
ডা. দীপু মনি বলেন, ‘সংক্রমণের হার নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’
স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। সবাই শুরু থেকেই সপ্তাহে ৬ দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য সার্বিক প্রস্তুতি আছে।’
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪