২৫ অগাস্ট, ২০২১ ১২:২১ পিএম

ভারতে করোনায় দৈনিক মৃত্যু ৬০০ ছাড়ালো

ভারতে করোনায় দৈনিক মৃত্যু ৬০০ ছাড়ালো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরনের সংক্রমণে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে  করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন, মৃত্যু হয়েছে  ৬৪৮ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) করোনায় আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ৪৬৭ জন, সময়ের মধ্যে মৃত্যু হয়েছিল ৩৫৪ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ২৫ লাখ ১২ হাজার, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জন।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত  ২১ কোটি ৪০ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ৫৪৯ জনের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভারত
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও