বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ জাতীয় কমিটির
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস এর সংক্রমণ এবং মৃত্যুহার কোনটি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই মূহুর্তে বিধিনিষেধ শিথিল করা হলে অবস্থার অবনতি হতে পারে বলে মনে করেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাই বিধিনিষেধ শিথিল করার বিষয়টি পূনর্বিবেচনা করার সুপারিশ করেন তারা।
শুক্রবার (১৪ আগস্ট) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল করার/তুলে নেওয়ার সিদ্ধান্তে সভা উদ্বেগ প্রকাশ করে।‘সভা মনে করে বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করেছে। এর ফলে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। বিধিনিষেধ আরও ১-২ সপ্তাহ চলমান থাকলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত। এই অবস্থায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সুপারিশ কমিটির সদস্যদের উপস্থিতিতে ও বিস্তারিত আলোচনা শেষে সভায় গৃহীত হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪