১১ অগাস্ট, ২০২১ ০৮:৫২ পিএম

আফ্রিকায় অতি সংক্রামক মারবার্গ ভাইরাস

আফ্রিকায় অতি সংক্রামক মারবার্গ ভাইরাস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়েছে উচ্চ সংক্রামক মারবার্গ ভাইরাস। পশ্চিম আফ্রিকার দেশ গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ায় শনাক্ত হয়েছে ভাইরাসটি। মঙ্গলবার (১০ আগস্ট) গিনিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির আফ্রিকা প্রধান ড. মাতিশিদো মোয়েতি বলেন, ভাইরাসটি ব্যাপক ও বিস্তৃত ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভাইরাসটির সংক্রমণ ছড়ানো ঠেকানো প্রয়োজন।

এদিকে চিকিৎসক বলছেন, মারবার্গ ভাইরাসের কোনও চিকিৎসা নেই। তবে প্রচুর পরিমাণে পানি পান এবং উপসর্গগুলোর চিকিৎসায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে।

গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মারবার্গ ভাইরাসটি ইবোলার সমগোত্রীয়। রোগের উপসর্গের ক্ষেত্রেও মিল পাওয়া গেছে ইবোলার সঙ্গে। তীব্র জ্বর, মাথা ব্যথা, অবসাদ, পেট ব্যথার সাথে মাড়িতে রক্তক্ষরণের মত ঘটনাও ঘটে মারবার্গ সংক্রমণে। বিশেষ কোন চিকিৎসা না থাকায় উচ্চ সংক্রামক এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে, ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে গিনি সরকার। মারবার্গে মারা যাওয়া এক ব্যক্তির সংস্পর্শে আসা ১৫৫ ব্যক্তিকে রাখছে পর্যবেক্ষণে। জনসচেতনতা সৃষ্টিতেও উদ্যোগ নিয়েছে তারা। তবে নতুন এ ভাইরাসের সংক্রমণে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক