বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, দেশে করোনাভাইরানস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
এর আগে গত ৩ আগস্ট করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বেড়েছে। সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই শর্ত আরোপ করা হয়েছে। অফিস আদালত ১১ তারিখ থেকে খুলবে। এই কয়দিন বাস্তবতা লক্ষ করব। টেস্ট কেইস হিসেবে দুই-চারদিন দেখব। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বসে সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতি সচল রাখাও দায়িত্ব। সেজন্য কিছু শিল্প-কারখানা খোলা হয়েছে। যানবাহন সব চলবে না। রোটেশন অনুযায়ী চলবে। ১০০ গাড়ি থাকলে শ্রমিক নেতারা ঠিক করবে, অল্পসংখ্যক চলবে। সীমিত আকারে গাড়ি চলবে। রেল ১০টার জায়গায় হয়তো ৫টা চলবে।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪