করোনায় মারা গেলেন নারী র্যাব সদস্য
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য রাশেদা ফেরদৌস।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
র্যাব হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, করোনাভাইরাসের শুরুতে সম্মুখভাগে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৫ জুলাই আক্রান্ত হন রাশেদা। ওইদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাকে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন গভীর রাতে মৃত্যুবরণ করেন তিনি।
রাশেদা আনসার বাহিনীর একজন সদস্য হলেও ২০২১ সালের শুরুর দিকে প্রেষণে র্যাব-এ যোগদান করেন। তিনি র্যাব-৩ এ কর্মরত ছিলেন।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১