২৮ জুলাই, ২০২১ ০৭:০০ পিএম

দেশে করোনায় মৃত্যু বিশ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু বিশ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ২০ হাজার ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩৬ জন। একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

আজ বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একদিনে ঢাকায় মারা গেছেন ৭৮ জন। এরপর মৃত্যুর দিক থেকে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬০-৭০ বছর বয়সী মানুষ।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৩৯টি পরীক্ষাগারে ৫৬ হাজার ১৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫৩ হাজার ৮৭৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ১৪ হাজার ৮৬৮টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২০ হাজার ১৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৬২৭ জন (৬৮ দশমিক শূন্য আট ভাগ) ও নারী ছয় হাজার ৩৮৯ জন (৩১ দশমিক ৯২ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক