০৯ জুলাই, ২০২১ ০৪:৩৬ পিএম

লকডাউন: ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

লকডাউন: ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)৷ কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

আজ শুক্রবার (৯ জুলাই) দুপুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘ঈদ ঘনিয়ে আসছে। মানুষের মধ্যে শহর ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিনা প্রয়োজনে মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা তো রয়েছেই। এতদিন কিছু গাড়িকে হয়তো অ্যালাউ করা হতো, মানুষও পার হতো। এটা যাতে না হয় আজকে থেকে তা কঠোরভাবে মানা হবে।’

তিনি আরও বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানের গাড়ি পারাপার করা হবে। ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন আজকে থেকে বন্ধ থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক