২৪ জুন, ২০২১ ০৩:৪৫ পিএম

ভিসির অনুমোদন মেলেনি, আজ হচ্ছে না ঢাবির দ্বিতীয় প্রফের ফল

ভিসির অনুমোদন মেলেনি, আজ হচ্ছে না ঢাবির দ্বিতীয় প্রফের ফল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল আজ প্রকাশের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান অনুমোদন না করায় তা আজ প্রকাশ করা হচ্ছে না। প্রকাশের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কিছু দিন সময় লাগতে পারে।

ঢাবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঢাবি দ্বিতীয় প্রফের ফল প্রকাশ করতে আরও কিছুদিন সময় লাগবে। আজকে (২৪ জুন) ফলাফল প্রকাশ করার ইচ্ছা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দ্বিতীয় প্রফ ফলাফলের এখনও অনুমোদন দেননি। এজন্য ফল প্রকাশ করতে পারছি না। ভিসি অনুমোদন দিলে দ্বিতীয় প্রফের ফল প্রকাশ করতে পারবো। আশা করি, ঢাবি ভিসি অতিদ্রুত ফলাফলে  অনুমোদন দিবেন।’

এর আগে ২২ জুন (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যায়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে জানান, ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল ২৪ জুন প্রকাশ করা হবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফলাফলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে সকল কাজ শেষ করেছি। এখন মাননীয় ভিসি মহোদয় অনুমোদন দিলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ফল দেওয়া হবে।’ 

এদিকে গত ১৭ জুন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে জানিয়েছিলেন, ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৭-২০১৮ সেশনের এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল আগামী সপ্তাহে দেওয়া হবে।

ওই দিন তিনি আরও বলেন, ‘প্রথম প্রফ ও দ্বিতীয় প্রফের ফলাফলের বিষয়ে আলোচনা চলছে। আশা করি, আমরা পরবর্তী সপ্তাহে দ্বিতীয় প্রফের ফলাফল দিয়ে দেবো। আজকেও ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বললাম।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত