১৩ জুন, ২০২১ ০৯:৩৬ এএম
রামেকে একদিনে আরও ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৩ জুন) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ছয়জন এবং করোনা উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার দুই, চাঁপাইনবাবগঞ্জ জেলার ছয়জন, নওগাঁ জেলার তিনজন এবং নাটোর জেলার একজন ও কুষ্টিয়া জেলার একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ মে থেকে ১৩ জুন পর্যন্ত ২১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১৭৪ জন।
এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে আজ তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। যা চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত