০৮ জুন, ২০২১ ০৯:৫১ পিএম

খুলনায় প্রথম সর্বোচ্চ করোনা শনাক্ত

খুলনায় প্রথম সর্বোচ্চ করোনা শনাক্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে খুলনা বিভাগে ৫৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছেন ছয়জন।

আজ মঙ্গলবার (০৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ মাসে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৫৫ জন মানুষ। তাঁদের মধ্যে মারা গেছেন ৬৮০ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৩৫ জন সুস্থ হয়েছেন। খুলনা বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩২ হাজার ২৬২ জন। সুস্থতার হার ৮৭ শতাংশ।

একদিনে খুলনা, যশোর, সাতক্ষীরা—এ তিন জেলার প্রতিটিতে শতাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫১ জন। এ ছাড়া বাগেরহাট জেলায় ৫৩ জন, যশোর জেলায় ১২৫ জন, সাতক্ষীরা জেলায় ১০৩ জন, নড়াইল জেলায় ছয়জন, মেহেরপুর জেলায় ১৪ জন, চুয়াডাঙ্গা জেলায় ২৮ জন, ঝিনাইদহ জেলায় ১৪ জন ও কুষ্টিয়া জেলায় ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাগুরা জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। এক সপ্তাহে বিভাগের বিভিন্ন জায়গায় যে লকডাউন দেওয়া হয়েছে, এক সপ্তাহ পর তা পর্যালোচনা করে অন্য কোনো সিদ্ধান্ত বা পুরোপুরি লকডাউনে যাওয়া লাগতে পারে।

আসলে স্বাস্থ্যবিধি কেউ মেনে চলছেন না। এ কারণে করোনার সংক্রমণ বেড়ে পরিস্থিতির অবনতি হচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক