০৯ জুন, ২০২১ ০৯:৪১ এএম

ঢাকার ৯টিসহ ৩২ জেলায় বেড়েছে করোনা সংক্রমণ

ঢাকার ৯টিসহ ৩২ জেলায় বেড়েছে করোনা সংক্রমণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় ঢাকার ৯টি জেলাসহ দেশের ৩২ জেলায় নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ।

ঢাকা বিভাগ ছাড়াও এর মধ্যে চট্টগ্রামের ৫টি, খুলনার ৬টি, রাজশাহীর ৩টি, রংপুরের ৩টি, বরিশালের ৩টি, সিলেটের ২টি এবং ময়মনসিংহের একটি জেলা রয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে সেগুলো হলো- ঢাকা মহানগর ৪ দশমিক ৪৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল সংক্রমণের হার ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। ফরিদপুর ২৯ দশমিক ৫৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ২১ শতাংশ। গাজীপুর ১১ দশমিক ২১ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১০ দশমিক ৪৬ শতাংশ।

গোপালগঞ্জ ১৮ দশমিক ৬০ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৩৯ শতাংশ। কিশোরগঞ্জ ৮ দশমিক ৩৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৯৬ শতাংশ। মাদারীপুর ১০ দশমিক ৩৯ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৪ দশমিক ১৭ শতাংশ। মুন্সীগঞ্জ ১০ দশমিক ১৪ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল সংক্রমণের হার ছিল ৮ শতাংশ। রাজবাড়ী ২০ দশমিক ৬৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ০ শতাংশ। শেরপুরে ১৭ দশমিক ২৪ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১১ শতাংশ।

রাঙ্গামাটি ১২ দশমিক ১২ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। খাগড়াছড়িতে ১০০ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। লক্ষ্মীপুর ৫ দশমিক ৮৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল শূন্য শতাংশ। কুমিল্লা ৭ দশমিক ১৯ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া ৫ দশমিক ২৪ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল শূন্য শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ ২৯ দশমিক ২১ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ১৩ শতাংশ। সিরাজগঞ্জ ১৪ দশমিক ০৪ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৬১ শতাংশ। বগুড়া ১৪ দশমিক ০৪ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

ঠাকুরগাঁও ২৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২২ দশমিক ৭৮ শতাংশ। দিনাজপুর ৩৩ দশমিক ৩৩ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। গাইবান্ধা ২২ দশমিক ২২ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১১ শতাংশ।

চুয়াডাঙ্গা ৪৫ দশমিক ১৬ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৫৯ শতাংশ। যশোর ৪৭ দশমিক ৫৩ শতাংশ, ঝিনাইদহ ২৫ দশমিক ৪৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ১৪ শতাংশ। খুলনা ৩১ দশমিক ৫২ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ০৭ শতাংশ। কুষ্টিয়া ২৭ দশমিক ৭৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২৪ দশমিক ১৪ শতাংশ।

সাতক্ষীরা ৫৫ দশমিক ০৮ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৫৩ দশমিক ১৯ শতাংশ। ভোলা ২৭ দশমিক ২৭ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। পিরোজপুর ৬৬ দশমিক ৬৭ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৫৩ দশমিক ৫৭ শতাংশ। ঝালকাঠি ৩১ দশমিক ২৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ৭৯ শতাংশ। সুনামগঞ্জ ২৮ দশমিক ৫৭ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৮৮ শতাংশ। হবিগঞ্জ ১১ দশমিক ১১ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের একদিনের তথ্য পর্যালোচনা করে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক