০৪ জুন, ২০২১ ১২:৩৮ পিএম

দাপ্তরিক কাজের সুবিধার্থে স্বাস্থ্যের পাঁচ কর্মকর্তাকে বদলি

দাপ্তরিক কাজের সুবিধার্থে স্বাস্থ্যের পাঁচ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দাপ্তরিক কাজের সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে দাপ্তরিক কাজের সুবিধার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিতভাবে বদলি বা পদায়ন করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিশাখা এবং নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব জিএনএসপি এইচআর শাখার উপসচিব মো. রফিকুল ইসলামকে আইন-২ শাখায় বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহ-১ অধিশাখার উপসচিব বেগম আনজুমান আরাকে প্রশাসন-১ অধিশাখায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নবযোগদানকৃত উপসচিব মো. রেয়াজুল হককে স্বাস্থ্য-১ অধিশাখায় বদলি করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নবযোগদানকৃত উপসচিব সৃজিৎ দেবনাথকে আইন-২ শাখায় এবং মন্ত্রণালয়ের সংযুক্ত হাসপাতাল অনবিভাগের উপসচিব মো. আলমগীর কবিরকে ক্রয় ও সংগ্রহ-১ শাখায় বদলি করা হয়েছে।

যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক