০৪ জুন, ২০২১ ১০:৫৮ এএম
সিওমেকে কার্ডিওলজির নতুন বিভাগীয় প্রধান ডা. মোখলেছুর রহমান
ডা. মো. মোখলেছুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েসে রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. মোখলেছুর রহমান।
মঙ্গলবার (১ জুন) তাঁকে কার্ডিওলজির বিভাগীয় দায়িত্ব প্রদান করা হয়।
ডা. মোখলেছুর রহমান একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহাবুদ্দিন আহমদের অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় ডা. মো. মোখলেছুর রহমানকে মেডিভয়েস পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জ্যেষ্ঠ অধ্যাপকদের উপেক্ষা
আইসিএমএইচের শিশু বিভাগের প্রধান করা হলো আওয়ামীপন্থী চিকিৎসককে
জ্যেষ্ঠ অধ্যাপকদের উপেক্ষা
আইসিএমএইচের শিশু বিভাগের প্রধান করা হলো আওয়ামীপন্থী চিকিৎসককে
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ
এই বিভাগের সর্বাধিক পঠিত