রামেকে করোনায় ১০ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।’
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন।
ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে আরও ২২৫ জন ভর্তি হয়েছেন। নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২২৫ জনের মধ্যে রাজশাহী জেলার ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনা জেলার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন। এছাড়া রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিকেল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪