ভারতে ফের বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭১৩ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৪০ হাজার ৭০২ জন। এ সময় এক লাখ ৩২ হাজার ৩৬৪ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (০৪ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ প্রায় দেড় লাখের মত মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৬৫৫ জন।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধ এবং বৃহস্পতিবারের মতোই শুক্রবারও থাকল দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে রোজ যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন, তার থেকে রোজ সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লক্ষের নীচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন।
রাজ্যগুলির মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নীচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন রোজ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নীচে নেমেছে। ওড়িশাতেও তা ৯ হাজারে কম। অসমে তা রয়েছে ৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলিতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নীচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী