০৩ এপ্রিল, ২০২৪ ০৭:৪৩ পিএম
চাঁদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক সাহেলা নাজনীন
অধ্যাপক ডা. সাহেলা নাজনীন।
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. সাহেলা নাজনীনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
অধ্যাপক ডা. সাহেলী নাজনীন দীর্ঘদিন চাঁদপুর মেডিকেলের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। সেইসঙ্গে তিন মাস ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এরমধ্যে তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নতুন অধ্যক্ষ
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৬ অক্টোবর, ২০২৪
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ সেপ্টেম্বর, ২০২৪
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
২২ এপ্রিল, ২০২৪
-
০৫ এপ্রিল, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
-
০২ এপ্রিল, ২০২৪
-
০১ এপ্রিল, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত