শহীদ এম মনসুর আলী মেডিকেলের নতুন পরিচালক ডা. হাবিবুল আহসান
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখা) ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধিদপ্তরের একই শাখার উপপরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিতত কর্মকর্তাকে তাঁদের নামের পাশ্বে বর্ণিত পদে বদলি ও দায়িত্ব প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
‘রাষ্ট্রপতি আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
-
২১ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
২৮ জুন, ২০২৪