বিএসএমএমইউতে স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের যৌথ আয়োজনে বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্লিনিকের যাত্রা শুরু করা হয়।
প্রতি শনিবার বিএসএমএমইউর বি-ব্লকের নিচতলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এ ক্লিনিক পরিচালিত হবে।
স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের সভাপতি ও বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তা দিতে পারবে।’
বিএসএমএমইউ ও বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই ক্লিনিকের কার্যক্রম ও পরিসর বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশেই খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা হবে। বর্তমান সরকারের ২০১৯-২০২৩ মেয়াদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকার সিড মানি প্রদান করেছেন। আমরা এ ফাউন্ডেশন থেকে প্রথমবারের মতো ক্রীড়া সম্মানি ভাতা চালু করেছি। চলতি বছর থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি।’
সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এ বিশেষায়িত স্পোর্টস ক্লিনিক থেকে খেলোয়াড়দের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, জটিল জটিল অপারেশনসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। ভবিষ্যতে স্পোর্টস মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি চালু করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি করা হবে।’
অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ও ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. মো. আলী ইমরান।
এসএস/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫