২৭ মার্চ, ২০২৪ ০২:০২ পিএম

স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগীয় নতুন পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম

স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগীয় নতুন পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্ম-সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ডা. মাজহারুল ইসলামকে স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগের নতুন পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন পরিচালক
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক