করোনায় প্রথম মৃত্যুশূন্য দিন যুক্তরাজ্যের
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস হানা দেয়ার দির্ঘ্য ১৫ মাস পর প্রথম মৃত্যুশূন্য দিন পার করলো যুক্তরাজ্য। এতদিন পর মৃত্যুশূন্য একটি দিন পার করতে পারায় উল্লাসিত পুরো যুক্তরাজ্য।
মঙ্গলবার (০১ জুন) যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের মার্চে ভাইরাসটিতে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্য। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি।
প্রথমবারের মতো করোনায় কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে।
তিনি বলেন, ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে – আপনাকে, আপনার আশপাশের মানুষকে ও আপনার প্রিয়জনকে সুরক্ষা দিচ্ছে।’
তিনি বলেন, ‘তবে নিঃসন্দেহে এই ভালো খবরের পরেও আমরা জানি যে ভাইরাসটিকে আমরা এখনও পরাজিত করতে পারিনি। যেহেতু শনাক্তের সংখ্যা বেড়ে চলছে, তাই হাত, মুখ, ফাঁকা জায়গা এই বিষয়গুলোর কথা মনে রাখতে হবে। যখন ভবনের ভেতরে থাকবেন সতেজ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন এবং অবশ্যই, যখন আপনি পারবেন তখন উভয় ডোজ ভ্যাকসিন নিয়ে নিন।’
এছাড়া মঙ্গলবার আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন।
তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গত সাতদিন ধরে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক চিকিৎসক ইভোন ডয়েল বলেছেন, মৃত্যুশূন্যের বিষয়টি আশাব্যঞ্জক। তবে শনাক্তের সংখ্যা যেহেতু আবার বাড়ছে তাই সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেন তিনি।
এ বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনায় শনাক্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ার পর তা ধীরে ধীরে আবার কমতে শুরু করে। মূলত লোকজন ভ্যাকসিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নেয়ার পর থেকেই শনাক্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্যমাত্রায় কমতে থাকে।
দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মানুষ ইতোমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।
-
২১ জুলাই, ২০২৬
-
০৮ মার্চ, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ অক্টোবর, ২০২৪
-
২৭ অগাস্ট, ২০২৪
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ