২১ জুলাই, ২০২৬ ০৪:২০ পিএম

ভারতে ডেঙ্গু টিকার অনুমোদন, পাবেন ৪-৬০ বছর বয়সীরা

ভারতে ডেঙ্গু টিকার অনুমোদন, পাবেন ৪-৬০ বছর বয়সীরা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে একটি টিকার ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা টিকাটি চার থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য অনুমোদন করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টিকাটির গুণগত মান, নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়নের পর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নির্ধারিত বয়সসীমার মানুষের জন্য টিকাটি প্রয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

কিউডেঙ্গা দুই ডোজে প্রয়োগ করা হয়। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে তিন মাসের ব্যবধান রাখতে হয়। এটি ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন থেকেই সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে টিকার সরবরাহ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে তাকেদা দেশটির টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪২টি দেশে কিউডেঙ্গার অনুমোদন রয়েছে। টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্ যোগ্যতার স্বীকৃতিও পেয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী দুই কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে এবং এর নিরাপত্তা নিয়ে উল্লেখযোগ্য কোনো উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হন।

ভারতের সরকারি তথ্য বলছে, ২০২১ সাল থেকে দেশটিতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগে অন্তত এক হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতের নিজস্ব ডেঙ্গু টিকা ডেঙ্গিঅলও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্যানাসিয়া বায়োটেকের উদ্ভাবিত টিকাটি বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার শেষ ধাপে রয়েছে। অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাগুলোর অন্যতম হতে পারে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও