২১ জুলাই, ২০২৬ ০৪:৫৮ পিএম

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের উদ্যোগে বন্ধ্যত্ব ব্যবস্থাপনায় কোএনজাইম কিউ১০-এর ভূমিকা শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর এক‌টি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের বিপণন পরিচালক অধ্যাপক ডা. শাহ্ মো. বুলবুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন অর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) সাবেক মহাপরিচালক এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক অধ্যাপক ডা. জেসমিন বানু।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রিপ্রোডাক্টিভএন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফ্লোরিডা রহমান।

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা, বিএমইউর রিপ্রোডাক্টিভএন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নূর সাঈদা। সেমিনারে ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের প্রায় ২০০ জন অধ্যাপক ও কনসালটেন্ট/চিকিৎসক অংশগ্রহণ করেন।

নতুন পণ্য কোএনজাইম কিউ১০ ‘এনজিকিউ (ENZY Q)’-এর মোড়ক উন্মোচন করেন এবং বন্ধ্যত্ব ব্যবস্থাপনা ও উন্নয়নে পণ্যটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক