২১ জুলাই, ২০২৬ ১২:০৭ পিএম

উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথমবারের মতো ড্যাব নেতাদের মতবিনিময়

উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথমবারের মতো ড্যাব নেতাদের মতবিনিময়
উপদেষ্টা পরিষদের সঙ্গে ড্যাব নেতৃবৃন্দের মতবিনিময়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা পরিষদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) প্রথমবারের মতো এ সভা অনুষ্ঠিত হয়। 

ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

অনুষ্ঠানে  ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, চিকিৎসকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ড্যাবকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। 

উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এ ধরনের মতবিনিময় সংগঠনের ঐক্য, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত