০১ জুন, ২০২১ ০৩:৪৭ পিএম

করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জন। এ সময় এক হাজার ৭৬৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৪১ জনের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১৫ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় তিনজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫০৩টি পরীক্ষাগারে ১৮ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ২৫০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি। পরীক্ষায় আরও এক হাজার ৭৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ দুই হাজার ৩০৫ জন।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৭৭৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৪২ হাজার ১৫১ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক