বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৬৪ হাজার
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৭ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৮ হাজার হাজার ১৭৯ জনের। এ পর্যন্ত বিশ্বে ভাইরাসটির ছোবলে মারা গেছেন মোট ৩৫ লাখ ৬৪ হাজার ৮০১ জন মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার (১ জুন) এসব তথ্য নিশ্চিত করেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ১৭ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৬৪ হাজার ৮০১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ৩৯০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৮৪০ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৫০৪ জন।
তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৬৬ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৬৩১ জন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ৫৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’