০১ জুন, ২০২১ ১১:৪১ এএম
ফাইজারের প্রথম চালান ঢাকায়
টিকার চালান গ্রহণের পর কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ফাইজার-বায়োএনটেকের প্রথম টিকার চালান শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ১ লাখ ৬২০ ডোজ টিকার এ চালান এসে পৌঁছায়।
শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকার চালান বুঝে নেন স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা।
প্রথম চালানটি দেশে পৌঁছানোর পর টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই’র (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কোল্ড স্টোরেজে রাখা হয়।
গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনার টিকা
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত